সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন সিইসি

আকাশবার্তা ডেস্ক : 

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্পিকারের সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।

স্পিকারের সাক্ষাৎ চেয়ে রবিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলতি সপ্তাহেই স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের সম্ভাবনা আছে।

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তার সঙ্গে সিইসির সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে রবিবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয়ে যোগাযোগ করা হয়েছে। তারা সাক্ষাতের সময় চেয়েছেন। চলতি সপ্তাহেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্বঘোষণা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। পরে নির্বাচনের দিন বৈঠক বসবে।

আইনের উদ্ধৃতি দিয়ে স্পিকার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো অধিবেশনের প্রয়োজন পড়বে না। সংসদের একটি বৈঠকের প্রয়োজন পড়বে।

তিনি আরো বলেন, তার (স্পিকার) সঙ্গে সিইসির সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত সিডিউল নিয়ে আলোচনা হবে। যেদিন ভোটের তারিখ হবে, ওইদিন একটি বৈঠকের সময় ঠিক করা হবে। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তা হিসেবে সভাপতিত্ব করবেন। যদি রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন, তাহলেই কেবল ওই বৈঠকটি বসার প্রয়োজন পড়বে। আর একক প্রার্থী হলে সেটার দরকার হবে না। নির্বাচন কমিশন (ইসি) আইন অনুযায়ী, একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে।

এর আগে রবিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আইনের বাধ্যবাধকতার কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তার প্রস্তুতি শুরু করেছে। আইনের ব্যাংখ্যা দিয়ে তিনি বলেন, আইনটি হচ্ছে- রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অবশ্যেই ৬০ দিনের আগে। ৯০ দিনের হিসাব শুরু হবে ২৪ এপ্রিল থেকে (পূর্ববর্তী) ২৩ জানুয়ারি পর্যন্ত। সে হিসাবে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ প্রশ্নে সংসদ সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে তারিখ নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930