সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচন : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে ১৮টি পদে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় প্রতীকসহ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা উপ-পরিষদ।

এতে সভাপতি পদে এম. ছাবির আহাম্মদ (ছাতা) ও মিজানুর রহমান বিপ্লব (চেয়ার), সহ-সভাপতি পদে আলী করিম (খেজুরগাছ) ও গৌতম মজুমদার (হরিণ), সাধারণ সম্পাদক পদে মাওঃ আবদুল কুদ্দুছ (আনারস), মফিজুল আলম স্বপন (মাছ) ও মোহাম্মদ আলী (হারিকেন), সহ-সাধারণ সম্পাদক পদে কাজী মামুনুর রশিদ বাবলু (তালাচাবি), সাংগঠনিক সম্পাদক পদে বাবুল হোসেন (দোয়াত কলম), সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম (চশমা) ও মিনহাজুর রহমান বিনতু (বৈদ্যুতিক পাখা), অর্থ সম্পাদক পদে সাহাব উদ্দিন (গোলাপ ফুল), আইন বিষয়ক সম্পাদক পদে মো. সেলিম (হাতপাখা) ও মুনসুর আহম্মদ ভূঁইয়া (মটরসাইকেল), শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন (মিনার), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শামীম আহাম্মদ শাহাদাৎ (ক্রিকেট ব্যাট) ও সালাহ উদ্দিন (ফুটবল), প্রচার সম্পাদক পদে নাছির খান (সূর্যমুখি ফুল), দপ্তর সম্পাদক পদে মোঃ সেলিম (আম), কার্যনির্বাহী সদস্য পদে অঞ্জন কুমার কুরী (মাইক), মোঃ গিয়াস উদ্দিন (বালতি), জামাল পাশা (কাপপিরিচ), নাজমুল হোসেন (বাস), নুরুদ্দিন পারভেজ (ময়ুর), মো. শাহনেওয়াজ (উড়োজাহাজ), সামছু উদ্দিন রাজু (বটগাছ) ও সাজু পাটোয়ারী (মোবাইল) প্রতীক পেয়েছেন।

তবে, ১৮টি পদের মধ্যে ৮টি পদে সহ-সভাপতি ২জন, সহ-সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক ১জন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন ও দপ্তর সম্পাদক পদে ১জনসহ এসব পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের নির্বাচন কমিশনার বাবু শান্তি রঞ্জন পাল ও মো. আলী হোসেন জানিয়েছেন, ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে সকল প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা এবং প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত; আগামী ১১ ফেব্রুয়ারী তারিখে বণিক কল্যাণ সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৯৭ জন ব্যবসায়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930