সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপির দম একেবারেই ফুরিয়ে গেছে

আকাশবার্তা ডেস্ক : 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘অধিক শীতে যেমন পাখিরা যবুথবু হয়ে যায়, বিএনপির আন্দোললের অবস্থাও তাই। তাদের দম একেবারেই ফুরিয়ে গেছে। এই কারণে কয়েক দিন বিরতি দিয়ে নীরব পদযাত্রার মতো একেকটা কর্মসূচি দিচ্ছেন।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহীর পবা-মোহনপুরের এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার

তথ্যমন্ত্রী বলেন, গাড়ি যখন পুরোনো হয়ে যায় তখন ওটা চলে না। তখন কয়দিন পর পর ওটাকে স্টার্ট দিতে হয়। বিএনপি কয়েকদিন পর পর কর্মসূচি হচ্ছে ওই পুরোনো গাড়ির স্টার্ট দেওয়ার মতো। জনসভায় প্রধানমন্ত্রী রাজশাহী অঞ্চলের বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করবেন। মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক বাইরে অবস্থান করবে। পুরো শহরজুড়েই সেদিন জনসভা হবে। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930