সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মানুষ বানর থেকে আসছে এই কথাটা পাঠ্য বইয়ে নেই : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষ বানর থেকে আসছে এই কথাটা পাঠ্য বইয়ে নেই। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক শিক্ষা তরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি, কেননা এখন সবাই বই পড়ছে। কাজেই ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্যক্রমে কোন বইতেই লেখা নেই মানুষের পূর্ব পুরুষ বানর, এটি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমাদের বইয়ে আছে একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করেছে মানুষ কি বানর থেকে আসছে। উত্তরের শিক্ষক বলেছে, না মানুষ বানর থেকে আসেনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০