সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

আকাশবার্তা ডেস্ক : 

ডেনমার্কের কোপেনহেগেনে মসজিদের কাছে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, সারা বিশ্বের মুসলমানদের মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

প্রসঙ্গত, শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনার নেতৃত্ব দেন। এরও আগে গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একই সঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশকিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930