সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মেট্রোরেলে ২৯ দিনে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক : 

রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল।  বাণিজ্যিক চলাচল শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী ভ্রমণ করেছেন।

যাত্রী পরিবহন বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

ঢাকায় প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারি দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের ভৌত কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

গত বছরের ২৮ ডিসেম্বরের উত্তরা-মতিঝিল মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন থেকে শুরু হয় যাত্রী পরিবহন।

বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। এরপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এর মধ্যে চারদিন সাপ্তাহিক বন্ধ ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930