সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে সিঙ্গেল লাইনে চলছে ট্রেন

আকাশবার্তা ডেস্ক :

মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে গেছে। এতে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রো ট্রেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।

তিনি আরও জানান, শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।

ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলের উপরে হ্যাঙ্গারের মতো একটি ডিভাইস আছে, যেটি তারের সঙ্গে টাচ করে করে ট্রেনটি সামনে যেতে থাকে। এছাড়া উপরের তারে ১৫০০ ভোল্ট। সেই ডিভাইসটি তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এগিয়ে চলে ট্রেনটি। এই দুইটি অংশের মাঝখানটা এতোটাই সেনসিটিভ যে এর মাঝে যদি কিছু লেগে থাকে তাহলে স্পার্ক করে আগুন ধরে যাবে। আর আগুন ধরলে সাথে সাথেই ট্রেনটি বন্ধ হয়ে যাবে।

মেট্রোরেলের এ কর্মকর্তা আরও জানান, বিষয়টি এতোটাই সেনসিটিভ যে তারে কোনো কিছু থাকলে আমরা সাথে সাথে ট্রেনটি বন্ধ করে দেই। আর এটি দেখার জন্য প্রতিদিন আমাদের সুইপিং ট্রেন চালানো হয়।

জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, মেট্রোরেলের অ্যালাইনমেন্ট ও স্টেশন এলাকার আশেপাশে কেউ যেন ঘুড়ি না ওড়ায় সেটি আপনাদের মাধ্যমে জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। কারণ বিষয়টি এতোটাই সেনসিটিভ যে এটি তাদের আনন্দের উড়ানো ঘড়ির চাইতেও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। চালুর ২ দিন পর ৩১ ডিসেম্বর মেট্রোরেলের ইলেকট্রিক তার এবং রেল লাইনের উপরে ফানুস পড়ার ঘটনা ঘটে। এ কারণে ২০২৩ সালের ১ জানুয়ারি মেট্রোরেল চলতে প্রায় ২ ঘণ্টা বিলম্ব হয়। যে কারণে মেট্রোরেল তথা সরকারের আর্থিক লোকসান সাধিত হয়। এ ছাড়াও মেট্রোরেলের বড় ক্ষয়-ক্ষতির সম্ভাবনা ছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930