সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৭ মার্চ পবিত্র শবেবরাত

ধর্ম ডেস্ক :

বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে শবেবরাত পালিত হবে আগামী ৭ মার্চ দিবাগত রাতে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সভা করে এ ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম। শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৮ মার্চ (বুধবার)।

চাঁদ দেখা সাপেক্ষে ২৩ বা ২৪ মার্চ রোজা শুরু
শবেবরাতের দিন থেকে পরবর্তী ১৪-১৫ দিন পর শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। হিসেব অনুযায়ী, শাওয়াল মাস ২৯ দিনে শেষ হলে রমজান শুরু হবে ২৩ মার্চ। আর ৩০ দিন পূর্ণ হলে ২৪ মার্চ থেকে রোজা রাখা শুরু করবেন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরবি মাস ৩০ দিনের বেশি না হওয়ায় ২৩ অথবা ২৪ মার্চ রমজান মাস শুরু হবে। ঠিক কবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে মাহে রমজান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930