শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

ধারাবাহিকভাবে দাম কমতে কমতে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। শুধু গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩০ ডলার। প্রায় এক মাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেই চলেছে।

চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮২৪ ডলার। এরপর দফায় দফায় দাম বাড়তে বাড়তে ফেব্রুয়ারির প্রথমদিন প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯৫০ ডলারে উঠে যায়। তবে এরপর থেকেই আবার স্বর্ণের দাম কমতে শুরু করে।

দেশের বাজারে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়। সেসময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে তখন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬৬ ডলার। এখন তা কমে এক হাজার ৮১০ ডলারে নেমে এসেছে। অর্থাৎ দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫৬ ডলার কমে গেছে। এর মধ্যে শুধু গত এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩০ ডলার। আর মাসের ব্যবধানে কমেছে ১৩৫ ডলার।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও এখনই দেশের বাজারে দাম কমাচ্ছে না বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ গণমাধ্যমকে বলেন, আমরা দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের পাকা স্বর্ণের দামের ওপর নির্ভর করে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে পাকা স্বর্ণের দাম খুব একটা কমেনি। তাছাড়া ডলারের দামও বেশি। আরও কয়েকদিন পর্যবেক্ষণের পর স্বর্ণের দাম পুনঃনির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত নেব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০