সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আফগানিস্তানে আঘাত হানলো ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক :

গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প। ভূমিকম্পের মাত্র ছিল ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প।

মঙ্গলবার ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

এদিকে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে উঠেছে আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে মঙ্গলবার, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান।’

ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।

এর পর রোববার ওই ফায়জাবাদেই আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তর-পূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮০ কিলোমিটার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930