সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

প্রাথমিকের ৩ বিভাগের জন্য সহকারী শিক্ষক পদে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তবে এবার সারা দেশের জন্য একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি নয়, প্রকাশ করা হয়েছে তিনটি বিভাগের জন্য।

এবারের বিজ্ঞপ্তিতে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু ১০ মার্চ ২০২৩ইং। শেষ হবে ২৪ মার্চ ২০২৩ ইং রাত ১১টা ৫৯ মিনিটে। বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা উল্লেখ্য করা হয়নি।

এবারের নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে- মার্চের ২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমা মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930