সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনতন্ত্র বর্হিভূত : গোলাম ফারুক পিঙ্কু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণাকে অবৈধ ও গঠনতন্ত্র বর্হিভূত বললেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু। তিনি বলেন, দলের বর্ধিত সভা ছাড়া বর্তমান কমিটিকে না জানিয়ে কেউ এককভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার এখতিয়ার নেই। মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু এই মন্তব্য করেন।

সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের দলীয় প্যাডে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী তার ফেসবুকে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ১৬ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। এতে ০৩ মার্চ শুক্রবার তারিখে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এবিষয়ে একটি জরুরী সভার কথা উল্লেখ করা হয়েছে। অথচ, তিনি ফেসবুকে কমিটি ঘোষণা করলেন ০৭ তারিখে। এতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান কমিটির নেতারাসহ দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ব্যাপারে জানতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

০৩ মার্চ জরুরী সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সম্পর্কে জানতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর বলেন, তিনি এরকম কোনো সভা হয়েছে বা ওই সভায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কোনো কমিটি হয়েছে বলে জানেন না। একই কথা জানিয়ে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি এম. ছাবির আহম্মেদও একই প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু আরো বলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতিমূলক কোনো কমিটি এভাবে কেউ দিতে পারে না। আগামীকালকেই আমরা এ ব্যাপারে দলীয়ভাবে ব্যবস্থা নিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930