সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হজের খরচ কমলো, নিবন্ধনের সময় বাড়লো

আকাশবার্তা ডেস্ক :

হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমার পাশাপাশি নিবন্ধনের সময় বাড়লো আগামী ২৭ মার্চ পর্যন্ত। আজ বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জন্য সৌদি আরব মিনার ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে আগের ফি অনুযায়ী নিবন্ধন করেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

এ উপলক্ষ্যে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়া ও হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেকে নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধনের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২১ মার্চ) হজ নিবন্ধনের চতুর্থ দফার শেষ দিন থাকলেও কাঙ্ক্ষিত সাড়া পায়নি ধর্ম মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930