রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

কোরবানির আগেই হবে ৫ সিটি নির্বাচন

আকাশবার্তা ডেস্ক :

কোরবানি ঈদের আগেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পাঁচ সিটি করপোরেশন হলো গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল।

রাশেদা সুলতানা বলেন, ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করা হবে। তবে কোনটা কবে হবে সেটা তফসিলে ঠিক হবে।

তিনি বলেন, কাউকে ভোটের মাঠে আনা নির্বাচন কমিশনের কাজ নয়। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করতে পারি। কিন্তু ভোটে আসার বিষয়টি তাদের ব্যাপার।

ইসি রাশেদা বলেন, সংলাপের বিষয়ে আইনে কিছু বলা নেই। তবে, প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা বসব।

এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়টি আগামী ২৮ মার্চ মন্ত্রিপরিষদে উঠবে বলেও জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, আরপিও সংশোধন হলে এটি যুগান্তকারী আইন হবে এবং এতে প্রার্থী, সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে।

তিনি বলেন, আরপিও পাস হলে কমিশন, কমিশনের যারা ফিল্ডে কাজ করবেন প্রত্যেকের জন্য এটা খুব ভালো কাজ হবে। বাংলাদেশ থেকে সবকিছু নির্মূল করা সম্ভব নয়। তবে অনেকটাই কমবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০