সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের শর্ত অনুযায়ী খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এসময়ে দেশের বাইরে যেতে পারবেন না তিনি।

গত ২৪ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়।

৬ মার্চ তার পরিবারের পক্ষ থেকে সপ্তমবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছিল। সব আনুষ্ঠানিকতা শেষে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা মহামারিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল। এরপর ষষ্ঠ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

৭৮ বছর বয়সের সাবেক (তিনবারের) প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানে অবস্থান করছেন। করোনাভাইরাস ও লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিএনপি বরাবরই দাবি জানিয়ে আসছে। এর আগেও পরিবারের পক্ষ থেকে কয়েকদফা আবেদন করা হয়েছিল। কিন্তু তা নাকচ করে দেয় সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930