মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০৭ থামলো বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক : 

আকাশ মেঘলা ছিল বেশ কিছুক্ষণ ধরেই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও নেমেছিল। আম্পায়াররা এরই মধ্যে চালিয়ে যাচ্ছিলেন খেলা। অবশেষে বন্ধ করতে হলো বল-ব্যাটের লড়াই। বাংলাদেশ ইনিংসে ৪ বল বাকি থাকতে ক্রিজ ঢেকে দেওয়া হয়েছে কাভারে। ৫ উইকেটে ২০৭ রান তুলেছে বাংলাদেশ, খরচ হয়ে ১৯ দশকি ৪ ওভার।

এর আগে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ দল। শুরুতেই উড়ন্ত সূচনা করেন লিটন ও রনি।

প্রথম টি-টোয়েন্টিতে একাদশ সাজানো হয়েছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। অর্থাৎ বোলিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।

মোস্তাফিজ, হাসান মাহমুদ ও তাসকিন বোলিংয়ে দাপট দেখাবেন। আর স্পিনে সাকিব, মিরাজ ও নাসুম ত্রয়ী হাত ঘোরাবেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন—তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তানভীর অবশ্য এ সিরিজের দলেই নেই।

দুই নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের আলীর সঙ্গে একাদশের বাইরে আছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডয়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১