বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি সৌদি আরব : ফাইল ছবি : রয়টার্স

সৌদিতে রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একটি মানবাধিকার গোষ্ঠী গতকাল সোমবার বলেছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম রমজানে কারও মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজানের পঞ্চম দিন গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি সৌদি আরবের নাগরিক। হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। তিনি একজনকে ছুরিকাঘাতের পর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

জার্মানির বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব রমজানে এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।’

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইএসওএইচআর বলেছে, ২০০৯ সাল থেকে দেশটিতে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়নি।

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি সৌদি আরব। ইএসওএইচআর জানিয়েছে, সবশেষ ঘটনা নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরব ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০২১ সালে দেশটি ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে।

গত বছর দেশটিতে মাদক-সংক্রান্ত অপরাধের জন্যও মৃত্যুদণ্ড কার্যকর আবার শুরু হয়। এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের ওপর প্রায় তিন বছর ধরে স্থগিতাদেশ ছিল।

চলতি বছরের শুরুর দিকে ইএসওএইচআর ও যুক্তরাজ্যভিত্তিক রিপ্রিভের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাদশাহ সালমান সৌদির ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে এক হাজারের বেশি ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

সৌদি আরবে প্রায়ই শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০