সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিনসহ ১৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে চন্দ্রগঞ্জে সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মো. সেলিম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন। এতে ১০ দিনের মধ্যে দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না দিলে সেলিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।রাত সাড়ে ১০টার দিকে বাদীর আইনজীবী ইফতেখার ফয়সাল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আদালতের বিচারক আনোয়ার হোসেন আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারক।

অভিযুক্ত অন্যরা হলেন শিপন খলিফা, এম সজিব, রিয়াজ হোসেন, কাজী আল-আমিন, মোরশেদ আলম, আনোয়ার হোসেন বাবু, সাইফুল পাটওয়ারী,  আমিরুল ইসলাম মিরন, ইসমাইল হোসেন, তাজু ভূঁইয়া, রাকিব হোসেন, আরাফাত হোসেন রিফাত, মো. জয়, মো. রিমন, মো. পিয়াস, মো. সৈকত  মো. শাওন ও অজ্ঞাত ৫ জন। অভিযুক্তরা ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী হিসেবে পরিচিত।মামলার বাদী সেলিম চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ও স্থানীয় সিএনজি অটোরিকশা ব্যবসায়ী। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি অভিযুক্তরা চন্দ্রগঞ্জ বাজারে সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় বিচারের জন্য গেলে সেলিমকে ধমক দিয়ে অভিযুক্তদেরকে দাবিকৃত টাকা দিতে বলে চেয়ারম্যান নুরুল আমিন। পরে ঘটনাটি স্থানীয় গন্যমান্যদের জানালে অভিযুক্তরা সেলিমের ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে। ৫ এপ্রিল দুপুরে চন্দ্রগঞ্জ বাজারের যাত্রী চাউনি এলাকায় নুরুল আমিনসহ অভিযুক্তরা সেলিমের পথরোধ করে। এসময় তাদের দাবিকৃত ২ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে সেলিমকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে গলাটিপে তাকে হত্যার চেষ্টা করে অভিযুক্তরা। এসময় তার পকেটে থাকা ৫ হাজার টাকা ও প্রায় ২৩ হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ১০ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে এবং ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি করলে তারা সেলিমকে হত্যার পর লাশ গুমের হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। মামলায় ঘটনার যে সময় দেওয়া হয়েছে, তখন আমি পরিষদে ছিলাম। আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। একটি চক্র সেলিমকে দিয়ে হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করিয়েছে।লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, আমি ঢাকায় ছিলাম। আদালতের নির্দেশনার কপি অফিসে এসেছে কি না জানা নেই। নির্দেশনা কপি হাতে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সূত্র : কালের কন্ঠ অনলাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০