সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঈদে আসছে নুসরাতের নতুন গান

বিনোদন ডেস্ক :

একাধারে তারকা অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও কণ্ঠশিল্পী নুসরাত ফারিয়া। এবারের ঈদে আরও একবার দেখা মিলবে কণ্ঠশিল্পী ফারিয়ার। গানের পাশাপাশি একাধিক সিনেমার কাজ নিয়ে কাটছে তাঁর ব্যস্ত সময়। বিনোদনের নানা মাধ্যমে নিজেকে তুলে ধরা, তারকাখ্যাতি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে–

টিজার প্রকাশের এক মাস পর আপনার নতুন গান ‘বুঝি না তো তাই’ মুক্তি পাবে– এমন পরিকল্পনার কারণ কী?

উৎসবে মানুষ যে ধরনের গান শুনতে চায়, ‘বুঝি না তো তাই’ তেমনই একটি গান। এ জন্য চাইছি ঈদ আরেকটু ঘনিয়ে আসুক, উৎসব আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, তারপর গান রিলিজ করব। টিজারেও গান রিলিজের তারিখ দেওয়া আছে। তারপরও ভক্তদের বলব, আরেকটু ধৈর্য ধরুন, ঈদের আগেই ‘বুঝি না তো তাই’ গানটি শুনতে পাবেন।

শুনলাম, নতুন গান নিয়ে অনেক নিরীক্ষা চালিয়েছেন?

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে নতুন ভাবনা থেকে যে কোনো আয়োজন করা উচিত। আমিও চেয়েছি এবার আয়োজনে দর্শক-শ্রোতা যেন নতুন এক নুসরাত ফারিয়াকে খুঁজে পায়। সে জন্যই ‘বুঝি না তো তাই’ গানে সহশিল্পী হিসেবে বেছে নিয়েছি ব্রিটিশ র‍্যাপার ও কণ্ঠশিল্পী মামজি স্টেনজারকে। বাঁধনের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন বলিউডের ডিজে লায়ন ও মামজি স্টেনজার। মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট চালালেও গায়কির নিজস্ব প্যাটার্ন থেকে সরে আসিনি। ভিডিওতে পরিচালক বাবা যাদব আমাকে ভিন্ন লুকে তুলে ক্যামেরাবন্দি করেছেন। সব মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

গান প্রকাশ পেলেও ঈদে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। এ বিষয়টি কীভাবে দেখছেন?

সব ঈদে সিনেমা মুক্তি পাবে– এমন কোনো কথা নেই। ভালো ছবি হলে বছরের যে কোনো সময় মুক্তি পেলেও দর্শক তা দেখবে। তবে ঈদ আমাদের বড় উৎসব, যে উৎসবের কোনো আয়োজনে থাকতে পারলে ভালো লাগে। সে জন্যই এই ঈদে আমার চতুর্থ একক গান রিলিজ করছি। টিভি আয়োজনেও থাকব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31