শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি

এক্সক্লুসিভ ডেস্ক :

ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকার বাতাস রয়েছে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায়।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৩৬। যার ফলে বিশ্বে ঢাকার অবস্থান ১৪তম। মঙ্গলবার স্কোর ছিল ১৯৯, তার আগের দিন (সোমবার) ছিল ১৯৪।

আজ সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য। তালিকায় দেখা যায়, আজ দূষণের শীর্ষে থাকা বেইজিংয়ের স্কোর ৫৩৪। তালিকায় এর পরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, স্কোর ২৬০। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের শেনইয়াং, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়াংগুন, চীনের উহান এবং মিয়ানমারের ইয়াংগুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮