মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ালেন শায়খ আহমাদুল্লাহ

আকাশবার্তা ডেস্ক :

সারা দেশে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সাধারণ মানুষ রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে।

মৃদু থেকে তীব্র দাবদাহ বইছে সারা দেশে। প্রচণ্ড গরমে দেশে হিট স্ট্রোকে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তাই বৃষ্টির আশায় মুসল্লিদের নিয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সোমবার সকাল ১০টায় রাজধানীর আফতাবনগরের এল ব্লক খেলার মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

বিশেষ এ নামাজে কয়েকশ মুসল্লি অংশ নিয়েছেন। এতে ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। পরে আরবিতে খুতবা দেন তিনি। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় চলমান বৈশ্বিক সংকটের থেকে মুক্তির দোয়াও করা হয়।

এর আগে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নামাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।

ওই পোস্টে তিনি লিখেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইসতিসকার (বৃষ্টিপ্রার্থনা) সালাত আদায় করতেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০