আকাশবার্তা ডেস্ক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তি মুক্ত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।