সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা : আ.লীগ নেতা জেহাদীসহ আসামি ৩৩ জন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় এজাহার নামীয় ১৮ জন এবং অজ্ঞাত আরো ১৪/১৫ জনসহ ৩৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত নোমানের বড়ভাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-২৭, তারিখ ২৭-০৪-২০২৩ইং। তবে, হত্যাকান্ডে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত পৌঁনে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত বলে ঘোষণা করে ও গুলিবিদ্ধ রাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় নেওয়ার পথে রাকিবও মারা যায়। তারা দুজনই মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

এ দিকে হত্যাকান্ডের ২৭ ঘন্টা পর চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জেহাদীকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনের নামে মামলা দায়ের করা হয়।

নিহত যুবলীগ নেতা আব্দুল্যাহ আল নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে সদ্য সমাপ্ত জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অপর নিহত রাকিব ইমাম বশিকপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও তিনি ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে। রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিহত নোমানের স্ত্রী ও সাত বছরের একটি ছেলে এবং ১০ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। অপর নিহত রাকিবের স্ত্রী ও ৭ মাসের একটি শিশু সন্তান রয়েছে বলে জানা যায়।

অপরদিকে বুধবার দুপুরে নিহতদের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ-আছর বশিকপুরের নিজ এলাকায় জানাজার নামাজ শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় ইউনিয়নের হাজার হাজার মানুষজনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর করা এজাহার হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনকে আসামি করা হয়েছে। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ দিকে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা হত্যাকান্ডের ঘটনায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জেহাদীকে ঘটনার মূলহোতা হিসেবে অভিযুক্ত করে তাকে প্রধান আসামি করায় দলীয় অবস্থান কী এবং তার বিরুদ্ধে দলীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তর জানার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীকে তাদের মুঠো ফোনে কল দেওয়া হলে এই দুই নেতা কল রিসিভ করেন নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০