সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রোববার থেকে এসএসসি পরীক্ষা শুরু

শিক্ষা ডেস্ক :

সারাদেশে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ এপ্রিল)। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা বোর্ডগুলো ও শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে। প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে গত বুধবার থেকে সব কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশেষ সুবিধা প্রাপ্য নন এমন কোনো শিক্ষার্থী বিশেষ সুবিধা পাবেন না। আমাদের ম্যানুয়ালে আছে এমন অসুস্থতার কারণে কোনো পরীক্ষার্থীর যদি বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ না থাকে, তাহলে কোনো পদাধিকারী ব্যক্তির ছেলে বা মেয়ে কোনোভাবেই সে সুবিধা পেতে পারেন না। অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেব। এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম করলে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। আর ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930