সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

আকাশবার্তা ডেস্ক :

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন ‘কালবেলা’, ‘কালপুরুষ’ ও ‘উত্তরাধিকার’ ত্রয়ী উপন্যাস খ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই।

সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার। তিনি বলেন, ‌বাবা আর নেই। বিকেলে আমাদের ছেড়ে চলে গেছেন। গত দুই তিনদিন তার অবস্থার অনেকটা উন্নতি ঘটে। আমরাও খুব আশাবাদী ছিলাম। কিন্তু আজ তার একটি মেজর কার্ডিয়াক অ্যাটাক হয়। সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি তার।

দোয়েল মজুমদার আরো বলেন, বাবার মরদেহ কাল সকালে শ্যামপুকুরের বাড়িতে কিছুক্ষণ রাখা হবে। এরপর সেখান থেকে শেষকৃত্যের জন্য বালিঘাটে নেয়া হবে।

দুই সপ্তাহ আগে ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণের কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমরেশ মজুমদার। তার রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও বেড়ে গেছিলো। তাকে আইসিইউতে রাখা হয়েছিলো। গত শনিবার তার শারীরিক অবস্থার উন্নতি হয়। এজন্য ভ্যান্টিলেশন সাপোর্টও খুলে রাখা হয়েছিলো।

উল্লেখ্য, এই কথাসাহিত্যিকের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিলো। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930