সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যা : লক্ষ্মীপুরে আরো ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ নেতা আবদুল্যাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরমধ্যে মামলার ১৬ নম্বর আসামি শহিদ উল্যাহ ও অজ্ঞাতনামা আসামি হিসেবে আলাউদ্দিন আলোকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (০৯ মে) র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এরআগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের গোলাম রাব্বানির ছেলে ও মামলার ১৬ নম্বর আসামি। এছাড়া আলাউদ্দিন একই গ্রামের আবু সাঈদের ছেলে ও অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, প্রধান আসামি কাশেম জিহাদীর ব্যক্তিগত সহকারী শহিদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি কাশেম জিহাদীসহ অন্যান্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে গুলি করে হত্যা করা হয়। এসময় সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায়। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০