মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘ঘূর্ণিঝড় মোকা’ কখন কোথায় আঘাত হানবে (লাইভ)

আকাশবার্তা ডেস্ক :

‘ঘূর্ণিঝড় মোকার’ অগ্রবর্তী অংশ শনিবার দিবাগত রাত তিনটার পর থেকে সেন্টমার্টিন দ্বীপ অতিক্রম শুরু করতে পারে। জানা গেছে, রবিবার সকাল সাতটা থেকে বিকেল তিনটার মধ্যে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজার জেলা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দ্বীপটির ওপর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যেতে রবিবার মধ্যরাত পর্যন্ত সময় লেগে যেতে পারে।

শুক্রবার (১২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

এর আগে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত উঠিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও তাদের কাছাকাছি দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

‘ঘূর্ণিঝড় মোকার’ লাইভ ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন—

https://www.windy.com/?17.109,96.108,6

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১