বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোকার প্রবল আঘাত

আন্তর্জাতিক ডেস্ক :

ঘূর্ণিঝড় মোকার কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক ঝড়-বাতাস চলতে। রবিবার (১৪ মে) সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রচণ্ড বাতাসের কারণে রাখাইনে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।

ঘূর্ণিঝড় মোকার ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের মানবিক সংস্থা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রামানাথন বালাকৃষ্ণনান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা রাখাইন রাজ্য ও চীনের কিছু এলাকায় আঘাত করবে। ইতোমধ্যে এখানে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে। মিয়ানমারে যে মানবিক সংকট চলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এটি আরও তীব্রতর হবে।

রাখাইন রাজ্যে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত রয়েছে। সংঘাতের কারণে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এছাড়া অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছে।

বালাকৃষ্ণনান বলেন, রাখাইনে ইতোমধ্যে ৬০ লাখ মানুষ মানবিক সংকটের মধ্যে রয়েছে। সেখানে ঘূর্ণিঝড়ের কারণে এ সংকট আরও তীব্র হবে।

স্থানীয়দের মতে, শক্তিশালী বাতাসে সিট্যুয়েতে বেশ কয়েকটি গাছ এবং বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিট্যুয়ে থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে গওয়া শহরের একটি গ্রামে রোববার সকালে প্রবল বৃষ্টি ও বাতাসে কয়েকটি বিদ্যুতের পোস্ট এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমনকি ঘূর্ণিঝড় মোখা এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মিয়ানমারের পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমের প্রথম বড় ঘূর্ণিঝড় মোখার কারণে প্রতিবেশী বাংলাদেশের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় মিয়ানমারের উপকূলের আশপাশের এলাকার লক্ষাধিক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেলে রাখাইনের সিট্যুয়ের কাছে আঘাত হানতে পারে এবং এর আগেই লক্ষাধিক রাখাইন বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১