সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে : লক্ষ্মীপুরে আমির খসরু

নিজস্ব প্রতিবেদক :

যতক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে না আসবে, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ রাস্তায় রাস্তায় আন্দোলন চলবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ ও সরকারের কঠোর সমালোচনা করে বলেন, নির্বাচন নিয়ে কোন আলোচনা হবে না, যতক্ষণ বাংলাদেশে লেভেল প্লেয়েইং ফিল্ড তৈরি হবে না। মনে রাখবেন চোরের দশদিন, গৃহস্থের একদিন।

শুক্রবার (২৬ মে) বিকেলে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের বশির ভিলা প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপির সহশিল্প বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহসাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন ও সাবেক এমপি নাজিম উদ্দীন আহমেদ।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930