মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুই ঘণ্টায় ট্রেনের প্রায় ১৩ হাজার টিকিট বিক্রি

আকাশবার্তা ডেস্ক :

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার থেকে আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার টিকিট বিক্রির দ্বিতীয় দিনের প্রথম দুই ঘণ্টায় ১২ হাজার ৮৬৬টি টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ট্রেনের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকার এ টিকিট বিক্রি হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডটকম কর্তৃপক্ষ। জানা গেছে, আজ ২৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে। ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এবার দুই ধাপে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট।

পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি হচ্ছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৪ জুন বিক্রি হয়েছে ২৪ জুনের টিকিট। একইভাবে আজ ১৫ জুন দেওয়া হচ্ছে ২৫ জুনের টিকিট, ১৬ জুন ২৬ জুনের টিকিট, ১৭ জুন ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন ২৮ জুনের টিকিট পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। ২২ জুন দেওয়া হবে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১