সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ গিলে খাবে : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি আইনের শাসন গিলে খেয়েছে। ক্ষমতায় এলে বাংলাদেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় বিএনপির নিজের দলের ওপরই নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা কি করে দেশ চালাবে। মির্জা ফখরুল যতই রক্তচক্ষু দেখাক না কেন, বিএনপির অনেকে নেতাই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই তারা আবোল-তাবোল বকছেন।

শুক্রবার (১৬ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সভা পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা এতে বক্তব্য রাখেন। এসময় কাদের বলেন, আন্দোলনের নামে যে হাত এবার মানুষকে পোড়াতে আগুন দেবে, সেই হাত পুড়িয়ে দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, যারা লুট করে হাওয়া ভবন তৈরি করেছে। যারা বঙ্গবন্ধুসহ চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করেছে। যারা ভুয়া ভোটার তৈরি করেছে, দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করেছে- তারাই হলো বিএনপি। আর তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া যাবে না। কারণ তারা ক্ষমতায় থাকতে গনতন্ত্রকে গিলে খেয়েছে আবারও ক্ষমতায় গেলে এবার দেশটাই গিলে খাবে। তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিদেশে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। এই লবিস্ট নিয়োগের এত টাকা তারা পায় কোথায়? সেটাই আমার প্রশ্ন। তিনি বলেন, কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন বন্ধ হবে না। বাংলাদেশে গনতান্ত্রিকভাবেই নির্বাচন হবে।

বিএনপির আন্দোলণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেসামাল হয়ে পদযাত্রা করছে। এপদ যাত্রাই তাদের পতন যাত্রা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930