সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ভবনের প্রবেশ মুখে দোকান নির্মাণ : চন্দ্রগঞ্জে জিম্মি ৩০ পরিবার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ১০তলা ভবনের মূল ফটক ভেঙে দোকানঘর নির্মাণ করে ৩০টি পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকার সাফওয়ান টাওয়ারে ভূক্তভোগী পরিবারের লোকজন এর আয়োজন করেন। আবদুর রহমান আরজু নামে এক ব্যক্তির কাছে ওই পরিবারগুলো জিম্মি হয়ে রয়েছে।

এতে ফ্ল্যাট মালিক প্রবাসী দেলোয়ার হোসেন নাদিম, ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইকবাল হোসেন, মো. সোহাগ, মানিক হোসেন, শিক্ষক লোকেশ্বর দাস, ব্যবসায়ী মো. শাহজাহান, আমেনা বেগম বক্তব্য রাখেন।

ভূক্তভোগীরা জানায়, সামছুল আলম নামে এক ব্যক্তির কাছ থেকে সাফওয়ান টাওয়ারে ৩০টি পরিবার ফ্ল্যাট কিনেছেন। এতে নিয়মানুযায়ী নীচতলায় পার্কিং ও চলাচলের জন্য উম্মুক্ত থাকার কথা দলিলে উল্লেখ আছে। কিন্তু আবদুর রহমান আরজু নামে এক ব্যক্তি ভবনের নীচতলার মূল ফটক ভেঙে দোকানঘর নির্মাণ করেছেন। সেখানে তিনি রাতারাতি দোকান নির্মাণ করে সিমেন্টের ব্যবসা চালু করেছেন। তার কারণেই ৩০টি পরিবার এখন জিম্মি হয়ে পড়েছে। ফ্ল্যাটে উঠতে পারছেন না ভূক্তভোগীরা। মই ব্যবহার করে তাদেরকে ফ্ল্যাটে উঠতে হয়। এ জিম্মি দশা থেকে বাঁচতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন ভূক্তভোগীরা।

এদিকে দোকান নির্মাণের প্রতিবাদ করলে আরজু ও তার লোকজন ফ্ল্যাট মালিক সৌদি প্রবাসী নাদিমকে মারধর করে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় নাদিমের দায়েরকৃত মামলায় আরজু কয়েকদিন জেলও খেটেছেন। পরে তিনি জামিনে মুক্ত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০