বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটির পরিচিতি সভা সম্পন্ন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

কুমিল্লা রিজিওনের অন্তর্ভূক্ত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের ১৬ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুর ১২টায় চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ সভা শুরু হয়ে শেষ হয় বেলা ২টায়। এতে সভাপতিত্ব করেন- চন্দ্রগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবুল হোসেন।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ, জেলা আ.লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রায়হান চিশতি।

এছাড়াও উপস্থিত ছিলেন-এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম আসিফ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বাবলু, সুজন-সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক মো. আলাউদ্দিন প্রমূখ।

আলোচনা শেষে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন, প্রধান অতিথি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া। পরে কেককেটে চন্দ্রগঞ্জ হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০