মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলো সয়াবিন তেলের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আর খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা ও বোতলজাত পাম তেলের ১২ টাকা কমানো হয়েছে।

এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৯ টাকা দরে। আর এক লিটারের বোতল বিক্রি হবে ১৭৯ টাকায়। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ৮৭৩ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২৮ টাকায়। আর প্রতি লিটার বোতলজাত পাম তেল বিক্রি হবে ১৪৮ টাকা দরে।

মঙ্গলবার (১১ জুলাই) ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনের পক্ষ থেকে নতুন এই দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

নতুন দর বুধবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন-বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১