সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

টাইগারদের ১৫৫ রানের টার্গেট আফগানদের

স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে সিরিজ শেষে আজ শুক্রবার (১৪ জুলাই) টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোল আফগানরা। জিততে হলে টাইগারদের করতে হবে ১৫৫ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই আফগান ব্যাটারদের চাপে রাখে টাইগার বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাতে পারতো আফগানিস্তান। তবে তাসকিন আহমেদের বলে আফগান ব্যাটারের তুলে মারা বল দৌঁড়ে গিয়ে ধরলেও খেই হারিয়ে মাটিতে স্পর্শ করান রনি তালুকদার। এর পরের ওভারেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। নাসুম আহমেদের বলে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন হজরতউল্লাহ জাজাই। এই ওপেনাররের ব্যাট থেকে আসে ৮ রান। কিছুটা মারমুখী হলেও আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৬ রানে ফেরেন তাসকিন আহমেদের বলে। ওয়ানডাউনে নামা ইব্রাহিম জাদরান ৮ রানে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন শরিফুল ইসলামের বলে। করিম জানাতকে ৩ রানে ফেরান সাকিব।

ধারাবাহিকভাবে উইকেট হারানোর পর আজমতউল্লাহ উমরজাইকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ নবী। জাদরান ২৩ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি করেন নবী। এই ব্যাটারের ব্যাট থেকে আসে অপরাজিত সর্বোচ্চ ৪০ বলে ৫৪ রান। এটি তার টি- টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ১৮ বলে ৩৩ রানের মারমুখী ইনিংস খেলে সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন আজমতউল্লাহ ওমরযাই। শেষ দিকে রশিদ খান করেন ৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলতে পারে আফগানরা। টাইগারদের পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় সর্বোচ্চ ২টি উইকেট নেন সাকিব। একটি করে উইকেটের দেখা পান নাসুম, তাসকিন, মোস্তাফিজ,শরিফুল, মিরাজ। জিততে হলে টাইগারদের করতে হবে ১৫৫ রান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930