সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিদেশিরা তত্ত্বাবধায়ক ইস্যুতে সায় দেয়নি

আকাশবার্তা ডেস্ক :

তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপি বিদেশিদের কাছ থেকে কোনো সায় পায়নি। বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা কিছুদিন বিদেশিদের পেছনে ঘুরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।

সোমবার (২৪ জুলাই) রাতে ইতালিতে বসবাসরত দোহার-নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ জন্য প্রতিটি আসনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান সালমান এফ রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে জনগণের কাছে তুলে ধরার কথাও বলেন তিনি।

দেশে একটা পক্ষ আছে যারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না। তারা চায় বাংলাদেশ আবারও পাকিস্তানের মতো হয়ে যাক এমন মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, বিএনপি বিভিন্ন উছিলায় ভোটে আসতে চায় না, তাদের দাবি মেনে না নিলে তারা নাকি দেশে ভোট হতে দেবে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা সম্ভব নয়। শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে।

২০০৯ সালে নির্বাচনী ইশতেহারে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিলো সেটা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলো উল্লেখ করে সালমান এফ রহমান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে৷

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ইতালির বেশ কয়েকজন মন্ত্রী এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহাপরিচালক বাংলাদেশকে রোল মডেল উল্লেখ করে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে উন্নয়নের এই পর্যায়ে নিয়ে এসেছেন।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ন্যায় ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে কাজ করছে, ইতালি সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন মন্তব্য করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইতালিয়ান ভাষা শিক্ষা ইন্সটিটিউট গড়ে তোলার আহ্বান জানান। যাতে করে বাংলাদেশিরা দেশ থেকে ইতালি ভাষা শিখে দেশটিতে আসতে পারেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আরও বলেন, বর্তমান সরকার নতুন নতুন বিমান কিনছে আশা করা হচ্ছে রোম-ঢাকা সরাসরি ফ্লাইট চালু হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930