সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ জেলায় কর্মরত অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী।

এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরা টেকসই উন্নয়নে কমিশন বাণিজ্যই হচ্ছে প্রতিবন্ধকতা এ তথ্য তুলে ধরে জেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসককে সহযোগীতার আশ্বাস দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31