সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপি রাস্তা বন্ধ করলে, আমরা তাদের রাস্তা বন্ধ করে দেবো

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি রাস্তা বন্ধ করলে, আমরা তাদের রাস্তা বন্ধ করে দেবো বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশে এ কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুনলাম বিএনপি ঢাকার প্রবেশ মুখে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেবে। অবস্থান নেবে- বিএনপির উদ্দেশ্যে বলি, আপনারা রাস্তা বন্ধ করে দিলে, আমরাও আপনাদের রাস্তা বন্ধ করে দেব।

তারেক রহমানের উদ্দেশে কাদের বলেন, যতই লাফালাফি করেন, কোন লাভ হবে না। ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূর চলে গেছে। নির্বাচনে যাবেন না বলেন, কিন্তু নমিনেশন বাণিজ্য ঠিকই চলছে। লণ্ডনে কারা গিয়ে ডলার দিয়ে আসছেন, টাকা দিয়ে আসছেন তা আমরা সবাই জানি।

তিনি বলেন, রাস্তা বন্ধ করতে আসবেন না। চোখ রাঙাবেন না। দেশি-বিদেশি যারাই আজকে চোখ রাঙাচ্ছে। তাদেরকে বলে দিতে চাই- আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিশ্বস্ত প্রতিনিধি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930