সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সোমবারের শান্তি সমাবেশ বাতিল করলো আ.লীগ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত সোমবারের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ কথা জানিয়েছেন।

এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।

আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান জানিয়েছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় একদফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সেজন্য আমরা সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930