বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো

অর্থ বাণিজ্য ডেস্ক :

এলপিজির দাম আবারো বাড়লো। এবার ভোক্তাপর্যায়ে আগস্ট মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৪০ টাকা। নতুন দাম বুধবার (২ আগস্ট) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন নতুন দাম ঘোষণা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

বিইআরসির ঘোষণায় বলা হয়, প্রতি কেজি এলপিজির দাম ৯৪ টাকা ৯৬ পয়সা হিসেবে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। এই সিলিন্ডারের দাম গত জুলাই মাসে ছিলো ৯৯৯ টাকা।

অন্যদিকে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিলো ১ হাজার ৭৪ টাকা। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০