সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে : ভারত

আকাশবার্তা ডেস্ক :

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। এবং আমরা সেটাই মেনে নেবো।

বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

অরিন্দম বাগচি বলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক। তবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশা প্রকাশ করে ভারত। ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের দেশে পড়ে’ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না। পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদলের দাবির মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘বিভিন্ন’ মতামত নিয়ে ভারত কী ভাবছে- এমন প্রশ্নে অরিন্দম বাগচি বলেন, আমি মনে করি (বাংলাদেশে) অনেক কিছুই হচ্ছে, সমগ্র বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত ভারতই। তত্ত্বাবধায়ক সরকারসহ কোনো বিষয়েই আমার কোনো মন্তব্য নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930