সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

শোকাবহ আগস্টের চতুর্থ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের নেতারা। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেতারা বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। এসময় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর সম্পাদক সাইফুল আলম, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম, প্রেসক্লাবের সদস্য সালাম জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আগস্ট মাস শোকের মাস। আমাদের জাতির পিতাকে হারানোর মাস। জাতির পিতাকে এই আগস্টে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সেটা তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছেন। শোককে শক্তিকে পরিণত প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দেশ। উন্নয়নের এই মহাসড়কে আরও বহুদূর হাঁটতে চাই আমরা। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে, আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটির বাস্তবায়ন আশা করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930