সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ২২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

রবিবার (৬ আগস্ট) দেশটির সিন্ধু প্রদেশের করাচি শহর থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা সংঘটিত হয়। হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে, জিও নিউজের।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রম ফিরতে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। অপরদিকে, রেলপথগুলো চলাচল উপযোগী করতেও সময় লাগবে। এর আগে লাইনচ্যুত বগিগুলো সরাতে হবে।

আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930