সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, আটক ১৩

আকাশবার্তা ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এ পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ৩টি শিশু, ৬ জন পুরুষ ও ৪ জন নারী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বোমা, অস্ত্র ও নগদ টাকা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন হিল সাইড’।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত আটটার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয় বলে জানান কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে- কুলাউড়ায় আস্তানা তৈরি করা ‘জঙ্গিরা’ ‘ইমাম মাহদির কাফেলা’ নামক সংগঠনের সদস্য। বাংলাদেশে সংগঠনটি নতুন কার্যক্রম শুরু করেছে।

সূত্র : ভোরের কাগজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31