সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৩৮ ঘন্টা পর আবার এনআইডি সার্ভার চালু

আকাশবার্তা ডেস্ক :

রক্ষণাবেক্ষণের কাজের জন্য এবং কিছুটা থ্রেটের কারণে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এটি বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টা নাগাদ পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ কে এম হুমায়ুন কবীর বলেন, ১৪ই অগাস্ট রাত ১২টা থেকে ১৬ই অগাস্ট দুপুর দুইটা পর্যন্ত মোট ৩৮ ঘন্টা সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

ডিজি বলেন, নির্বাচন কমিশন সব সময় চেষ্টা করে এটাকে সচল রাখার জন্য। গত ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম। কারণ মেইনটেন্যান্স থেকে আমাদের কিছু মেসেজ এলো, কিছু থ্রেট আসতে পারে। বুধবার দুপুর ২টা নাগাদ এটা চালু করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালন জানান, আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, যেটা সব সময় কাজ করে। কিছু মাইনর থ্রেট আমরা দেখেছি। এগুলো যে কোনো সময়ই আসতে পারে। যে থ্রেট দেখেছি, সেগুলো নেগোশিয়েট করার মতো। গতকাল আমরা সবগুলো থ্রেট ইভালুয়েট করলাম। নেগোশিয়েট করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, সার্ভার চালু করা নিরাপদ। সে জন্য গতকাল দুপুর ২টার আগে থেকেই চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকদের ও ১৭১ টি সেবা গ্রহীতা প্রতিষ্ঠানের তেমন কোন সমস্যা হয়নি বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930