বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পুতিনের ইশারা ছাড়া রাশিয়ায় কিছুই হয় না : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার ভাড়াটিয়া যোদ্ধাদের গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, রাশিয়ায় খুব বেশি ঘটনা ঘটে না, যার পেছনে পুতিন নেই।পুতিনের ইশারা ছাড়া রাশিয়ায় কিছুই হয় না। যদিও আমি জানি না, আসলে সেখানে কী ঘটেছে।

বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিধ্বস্ত ওই বিমানের দশ আরোহীর সবাই মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নামও ছিল।

বাইডেন বলেছেন, গত জুনে মস্কোর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পর এ দলটি যে রুশ নিশানায় থাকবে, তা তিনি আগেই ধারণা করেছিলেন, সেকারণে তিনি অবাক হননি।

সিএনএেকে দেয়া সাক্ষাৎকারে বাইডনে বলেন, আপনাদের হয়ত মনে থাকবে, আগেও আমাকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।গত জুলাই মাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম, ব্যর্থ বিদ্রোহের পরে প্রিগোজিনের এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়া উচিত।

সেই কথা মনে করিয়ে দিয়ে বুধবার সিএনএনের প্রশ্নে বাইডেন বলেন, আমি বলেছিলাম, আমি কিসের ওপর চড়েছি, সে বিষয়ে আমার সতর্ক থাকা উচিত। আসলে কী ঘটেছে (বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে) তা আমি জানি না, তবে আমি বিস্মিত নই।

গত জুলাই মাসে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন রসিকতা করে বলেছিলেন, আমি যদি প্রিগোজিন হতাম, তাহলে (ওই ব্যর্থ বিদ্রোহের পর) নিজের খাবারের দিকেও নজর রাখতাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০