সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

গ্রেপ্তার আতঙ্কে জি-২০ সম্মেলনে যোগ দেবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) বলেছেন, বর্তমানে পুতিনের এজেন্ডায় সফর নেই। কারণ তিনি ‘বিশেষ সামরিক অভিযানের’ দিকে মনোনিবেশ করছেন। খবর আল জাজিরার।

পুতিনের সফর না করার আরেকটি কারণ হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এর মানে, তিনি বিদেশ ভ্রমণের সময় গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। যদিও ক্রেমলিন তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

গত বছরও ইন্দোনেশিয়ায় জি-২০ গ্রুপের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাননি পুতিন সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি তিনি। পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

এদিকে ভারতের কাশ্মিরে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছে না আরো চারটি দেশ। এরমধ্যে রয়েছে-চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরব।

চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না। শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেয় তারা। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন।

এরপর একে একে আরো তিনটি দেশ কাশ্মীরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930