সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

যা দেখে স্তব্ধ বাংলাদেশ!

আকাশবার্তা ডেস্ক :

গত রাতে বৃষ্টির পানিতে মিরপুর হাবুডুবু। হাটুপানির মধ্যে ছোট্ট একটি পা ভেসে উঠলো। কালো প্যান্ট পড়ে খালি গায়ে এক ব্যক্তি তার পা ধরে টেনে তুললেন। ডান পা ধরে টেনে তুলতেই দেখা গেল, আনুমানিক ৬/৭ মাসের এক শিশু। পড়নে নীল হাফপ্যান্ট ও সাদা স্যান্ডুগেজি।

মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পা টেনে তোলা নিষ্পাপ শিশুটির ছবি। যা দেখে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। আঁতকে উঠতে হয়।

কেউ সমালোচনা করছেন ঢাকার দুই মেয়রের, আবার কেউ দোষ দিচ্ছেন ভাগ্যের। ছোট্ট শিশুটির অকাল মৃত্যু।

ছেলেটির নাম হোসাইন। তার আনুমানিক বয়স ৭ মাস। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির পা ধরে টেনে তুলে এক নারীর হাতে তাকে তুলে দিয়েছেন ওই ব্যক্তি। হাতে নিয়েই শিশুটিকে নিয়ে কান্নাকাটি আর ছুটোছুটি করছেন ওই নারী।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়। মিরপুরের হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন। নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭)। তাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন অনিক (২০) নামে আরেকজন।

সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার তথ্য অনুযায়ী, বিদ্যুতায়িত হয়ে আহত পাঁচ জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০