সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

একদিন বাংলাদেশের মানুষ চাঁদেও যাবে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

একদিন বাংলাদেশের মানুষ চাঁদেও যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশপাশের দেশ চাঁদে চলে যায়। আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও একদিন চাঁদে যাবো। সেই জনশক্তি গড়ে তুলবো।

শনিবার (৭ অক্টোবর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, মানুষকে মর্যাদা দিয়েছে। দারিদ্রতা কমিয়ে এনেছে। গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার, সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো হয়েছে।

সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশে দুই কোটির বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। বেকার মাত্র ২ দশমিক। দারিদ্র্যের হার কমিয়ে আনা হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। আমরা গ্রামের মানুষকে নিয়ে কাজ করছি। দেশের ১০ কোটি মানুষকে সহায়তা করে যাচ্ছি।

এভিয়েশন খাতের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একসময় কক্সবাজার ও হজরত শাহজালাল বিমানবন্দর হবে এশিয়ার আঞ্চলিক হাব। ভবিষ্যতে এখানে আরো একটা রানওয়ে করা হবে। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সেখানে আন্তর্জাতিকমানের বিমানবন্দর তৈরির কাজ হাতে নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বিমানে আন্তঃজেলা সংযোগের ওপর জোর দিচ্ছে সরকার। এজন্য দেশের অন্যান্য বিমানবন্দরগুলোকেও অত্যাধুনিক করা হচ্ছে। এগুলো অত্যাধুনিক হলে সৈয়দপুর, যশোর, রাজশাহী এসব বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট চলবে।

সরকারপ্রধান জানান, দেশের এভিয়েশন খাতকে আরো উন্নত করার জন্য কিছু এয়ারবাস কেনা হবে। এজন্য কোম্পানিটি বাংলাদেশ সরকারকে লোন দেবে।

শেখ হাসিনা বলেন, যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল তারা দেশের মানুষকে কিছু দিয়ে যেতে পারেনি। এভিয়েশন খাতের যত উন্নয়ন তা সবই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন প্রথম ক্ষমতায় আসি তখন বিমানবন্দরে কোনো বোডিং ব্রিজ ছিল না। আমরা তখন এই বিমানবন্দরের উন্নয়নে পদক্ষেপ নিই। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930