শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আদালতে মিথ্যা বলেছেন এ্যানি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে মিথ্যা বলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়। কিন্তু তিনি জামিন নেননি। এজন্য পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য। কিন্তু তাকে দরজা ভেঙে ধরে আনা হয়েছে, এটা মিথ্যা। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল। তিনি জামিন নেননি; তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি।

এ্যানিকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ধরতে গিয়ে পুলিশ তাকে এবং তার আত্মীয়-স্বজনকে অনুরোধ করেছিল দরজা খুলে দিতে। কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়, জোর করে দরজা ভাঙেনি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ফলে বুঝা যাচ্ছে, তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য। পুলিশ তাকে নির্যাতন করেনি। এমনকি তিনি নিজেও নির্যাতনের কোনো প্রমাণ কোর্টে দেখাতে পারেননি। আদালতকে আকৃষ্ট করতে তিনি মিথ্যা বলেছেন।

১০ অক্টোবর দিবাগত রাতে এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। এরপর বুধবার ধানমন্ডি থানার নাশকতার মামলায় ঢাকার আদালতে এ্যানিকে হাজির করে পুলিশ। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি নিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১